বেনাপোল প্রতিনিধি: যশোরের সীমান্তের অবৈধ চোরাই ঘাট গুলো দিয়ে দুই বছর আগে ভারতে পাচার হওয়া এক শিশু সহ ২০ যুবক যুবতীকে বেনাপোল দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার(৭অক্টোবর) বিকাল ৫ টার সময়১১জন নারীও ৯জন পুরুষ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের কে হস্তান্তর করে।
ফেরত আসা যুবক যুবতীরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাসিন্দা তাদের বয়স ১৫থেকে ২৫বছরের মধ্যে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে পাচারের শিকার হয়।জাস্টিক অ্যান্ড কেয়ার ১০জনকে ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি ৪ জনকে ও রাইটস যশোর ৬জনকে গ্রহন করে।
যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহনকারী তৌফিকুর জামান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এসব নারীকে ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতের হায়দ্রাবাদে এনজিও সংস্থার শেল্টার হোমে। পরে উদ্ধার হওয়ারা বাংলাদেশি কিনা তা যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব নারীরা দেশে ফিরেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাজু আহম্মদ জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ২০ জন পুরুষ নারীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে এসেছে। ইমিগেশনের আনুষ্ঠানিকতা শেষ করে পোর্ট থানায় সোপদ করা হবে। সেখান থেকে তাদেরকে ৩টি বেসরকারী এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।