বেনাপোলে ৮ কেজি গাঁজা উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার রাত সাড়ে আটটার দিকে বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ রোকনুজ্জামান ফোর্স নিয়ে ছোট আচঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রায়হানের বাড়ির পাশে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেন। তবে গাঁজা ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। এ ঘটনায় পুলিশ জামাল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করেছেন। জামাল বিশ্বাস ভবেরবেড় (মাঝেরপাড়া) গ্রামের মৃত্যু সৈয়দ আলী সরদারের ছেলে।

 

বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ মামুন খান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ছোট আচঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রায়হানের বাড়ির পাশে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে রাখা হয়েছে। রাত সাড়ে আটটার দিকে বেনাপোল পোর্ট থানার এসআই(নিঃ)/ মোঃ রোকনুজ্জামানকে ছোট আচঁড়ার সেই বাড়িতে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জামাল নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *