চৌগাছা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনে সভাপতি জসিম,সম্পাদক হাফিজুর

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ জসিম উদ্দীন সভাপতি ও মোঃ হাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

একই সাথে ১১টি পদের সবাই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি জাফর উল্লাহ, কামাল আহমেদ, যুগ্ন সম্পাদক মোঃ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফ ্আলী আশা, দপ্তর সম্পাদক মইন উদ্দিন বিশ্বাস, সড়ক সম্পাদক ইসরাইল সরদার, মধু বিশ্বাস, সাধারণ সদস্য শাইদুল ইসলাম, ফরিদুজ্জামান, আমজাদ আলী।
গত ০৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাস মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে নির্বাচনী তফশীল ঘোষণা করেন।

 

তফসীল অনুযায়ী চুড়ান্ত প্রার্থী তালিকাও ঘোষনা করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়। ১২ সেপ্টেম্বর মনোনয় ক্রয় করেন আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে সাবকে সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ তার প্যানেলের নেতৃবৃন্দ। বিএনপি ঘরোণা থেকে এম এ সালাম ও ইবাদৎ হোসেন প্যানেল ঘোষণা করলেও তাদের প্যানেল থেকে কেউ মনোনয় ক্রয় করেননি। ফলে ১৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন থাকলেও নির্বাচনে জসিম উদ্দীন ও হাফিজুর রহমান প্যানেলের কোন প্রতিদ্বন্দি না থাকায় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।

নতুন কমিটি ঘোষণা হওয়ায় মালিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। তারা আশাবাদী বিগত দিনের অনিয়ম দূর্নীতির জঞ্জাল মুছে মালিক সমিতিকে জবাবদিহীতা মূলক একটি শক্তিশালী প্রতিষ্ঠানে বিনির্মাণে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *