বেনাপোলের মাদক ব্যবসায়ী লিটন দুই কেজি গাঁজা,৫শ’ পিস ইয়াবাসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর বেনাপোলের শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন হোসেন(৪৫) দুই কেজি গাঁজা ও ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা বেনাপোল কাগজপুকুর সাফাদ-সাইদা সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে এ বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ আটক করেন। আটক লিটন হোসেন বেনাপোল গয়ড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

আরো পড়ুন# ৮অস্ত্রসহ আটক আজিমের ভাই ফুটপাতের ভাজা-মুড়ি বিক্রেতা কোটি কোটি টাকার মালিক

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের লেঃ,এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন বলেন, আটক হাসান আলী বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল কাগজ পুর বাজারে বিপুল পরিমাণে গাজা নিয়ে অবস্থান করছে।

 

বিষয়টি যশোর র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামকে জানালে তিনি আসামিকে আটকের নির্দেশ দেন। তার নির্দেশ মোতাবেক যশোর র‌্যাব-৬ এর একটি চৌকস দল নিয়ে আমি সেখানে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা ও ৫শ’ পিস ইয়াবা সহ লিটন হাসানকে আটক করি। দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *