কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন নাগরিকসহ নিহত ৭

নিউজটি শেয়ার লাইক দিন
অনলাইন ডেস্ক: কানাডার লেক অন্টারিও’র উত্তর উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন আমেরিকান ও দুই কানাডিয়ান নাগরিক রয়েছেন।

বুধবার স্থানীয় সময় বিকেলে অনাটারিও’র কিংসটন বিমানবন্দরের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। পরে বৃহস্পতিবার কানাডার ট্রান্সপোর্ট সেফটি এজেন্সি এ খবরটি নিশ্চিত করে।

টেক্সাসের অধিবাসী বিমানটির পাইলট, তার বান্ধবী এবং ৩ ,১১ ও ১৫ বছরের তিন শিশু ও কানাডার দুই নাগরিক বিমানটিতে ছিল।যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ বিমানটি টরেন্টোর বাটনভিল বিমানবন্দর থেকে কুইবেক সিটি যাচ্ছিল।

পুলিশের উদ্ধারকারী যানবাহনসহ ইমার্জেন্সি সার্ভিস এবং সামরিক সদস্যরা হেলিকপ্টার নিয়ে দুর্গম ওই এলাকায় বিমানটির দুর্ঘটনা স্থলে পৌঁছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *