করোনা ভাইরাসের টিকার বদলে স্যালাইন পুশ

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাস আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। দেশে দেশে চলছে টিকা নেয়ার প্রতিযোগিতা। উন্নত বিশ্বে গুলোতে ইতিমধ্যে অনেক অংশই টিকা প্রদানের কাজ শেষ হয়েছে।

কিন্তু এই টাকার পরিবর্তে যদি দেহে অন্য কোন পদার্থ পুশ করা হয় তাহলে কি প্রভাব পড়বে মানুষের উপর তা আর বলার ভাষা থাকে না ।

এ ধরনের এমন একটা ঘটনা ঘটেছে ইউরোপের উন্নত রাষ্ট্রে জার্মানিতে। সেখানে প্রায় সাড়ে ৮ হাজার মানুষকে টিকার বদলে স্যালাইনের পানি পুশ করার অভিযোগ উঠেছে।

গত বসন্তে এ ঘটনা ঘটলেও তা জানা গেছে সম্প্রতি। এ নিয়ে তদন্তে নেমেছে জার্মান পুলিশ। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।

জানা গেছে, জার্মানের নর্থ সি কোস্ট এলাকায় প্রায় আট হাজার ৬০০ মানুষ টিকার বদলে শুধু স্যালাইন পেয়েছেন। রেড ক্রসের এক নার্স করোনা টিকার বদলে তাদের এই স্যালাইনের পানি পুশ করেন। তবে এতে অভিযুক্ত নার্সের উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং তাকে নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তখন সেখানকার বেশিরভাগ বয়স্ক ব্যক্তি ওই নার্সের থেকে টিকা নিয়েছিলেন। আর তারাই এখন করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে স্থানীয় কর্তৃপক্ষ ভুক্তভোগী ৮ হাজার ৬০০ জনকে ফের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে নির্দেশনা জারি করেছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে তদন্ত আহ্বান জানানো হয়েছে। তদন্ত জন্য ওই নারী সেবিকা কেও আটকের জোর দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *