যশোরে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক করেছেন।

পুলিশের  সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে চাঁচড়া চেকপোস্ট এলাকায় কয়েক দফায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করেন। প্রথমে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ পারভিন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। কিছু সময় পরে অন্য একটা বাসে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মরিয়ম নামে আরেক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপারক অভিযানে দেড় কেজি কেজি গাঁজাসহ জিয়ারুল ইসলাম নামে আর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার নাভারন রেলবাজারের আনিসুরের স্ত্রী মরিয়ম বেগম (৩০), একই উপজেলার বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জিয়ারুল ইসলাম এবং খুলনা নগরীর খালিশপুর থানার প্লাটিনাম এলাকার রুহুল শেখের স্ত্রী পারভিন বেগম।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর রোকিবুজ্জামান বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটককৃতরা বেনাপোল থেকে মাদকদ্রব্য নিয়ে যশোর এসে পৌঁছেছে। এ সময় ফোর্স নিয়ে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *