এবার ১৪ কেজি তরল সোনা জব্দ, আটক ৩

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ১৪ কেজি তরল সোনা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তিন জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- মো. রিয়াজুল হাসান (৪৬), মো. আমিন (৩৫) এবং মোকারাম খান (৩৩)।

এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে টার্কিশ এয়ারলাইন্সে ওই তিন জন বিমানবন্দরে নামেন। তাদের শরীর তল্লাশি করে ১৪ কেজি তরল সোনা পাওয়া গেছে।”

জিয়াউল হক জানান, তাদের শরীরের বিভিন্ন অংশে সেগুলো লুকানো ছিল। ওই সোনার দাম আনুমানিক আট কোটি টাকা

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *