সাতক্ষীরায় মাদকের অভিযানে গিয়ে ইউপি সদস্যের হামলায় র‌্যাবের ২ সদস্য আহত

নিউজটি শেয়ার লাইক দিন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার মাদকের বিরুদ্ধে অভিযান এগিয়ে র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের মধ্যে আরও চারজন আহত হয়েছে।  এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। একজন র‌্যাব সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর কৈখালী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, রাতে মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজিবি ও র‌্যাবের সোর্সদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় গ্রামবাসী তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় র‌্যাবের সদস্যরা সাদা পোশাকে সেখানে আসলে তারাও হামলার শিকার হন। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনায় র‌্যাবের দুই সদস্যসহ ৬ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান শেখ আল মামুন ও তার আপন চাচাতো ভাই ইউপি সদস্য হাজী জাহাঙ্গীরসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ইনচার্জ মেজর শরিফ বলেন, র‌্যাবের একটি টহল দল রাতে ওই এলাকায় অভিযানে গেলে স্থানীয় ইউপি সদস্য দলবদলের প্রতিরোধের মুখে পড়ে।র‌্যাব গাড়ি ফিরে আসার পথে গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল
নিক্ষেপ করে। পরে অতিরিক্ত ফোর্স নিয়ে স্থানীয় ইউপি সদস্যসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত সে বিষয়ে অনুসন্ধান চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলার সাথে জড়িতদের অবশ্য আইনের আশ্রয় নিয়ে আসা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *