যশোরে একদিনে করোনাও উপসর্গ নিয়ে আরো ১৪ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের একদিনে করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

আজ যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৪৭ জন এবং ইয়েলো জোনে ৫৪ ।

একই সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৮০ নমুনা পরীক্ষা করে ১০৮ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২. ৫ শতাংশ।

যশোর সিভিল সার্জন শেখ আবু শাহিন শনিবার দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *