বাঘারপাড়ায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়ায় ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ জিয়াউর রহমান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

 

শনিবার সকাল পাঁচটার দিকে উপজেলার দরাজহাট জিয়াউর রহমানের বাড়িতে যশোর র‌্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।  মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান ঐ এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে । এ সময়ে র‌্যাব সদস্যরা তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও গাঁজা মাপার ডিজিটাল স্কেল জব্দ করেন।

 

যশোর র‌্যাব-৬ সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল হাসনাত খান বলেন, মাদকসহ আটক জিয়াউর রহমান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।

আজ শনিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জিয়াউর রহমানের বাড়িতে বিপুল পরিমাণে গাজা রয়েছে। এ সময় যশোর র‌্যাব-৬ ক্যাম্পের দায়িত্বরত স্কোয়াড কমান্ডার, লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল জিয়াউর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপের ডিজিটাল স্কেল সহ হাতেনাতে তাকে আটক করা হয়। দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বাঘারপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *