কর্মহীন মোটর শ্রমিকদের মাঝে যশোর জেলা পুলিশের খাদ্য সহায়তা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: কর্মহীন মোটর শ্রমিকদের মাঝে যশোর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দিলেন যশোরের পুলিশ কর্মকর্তারা। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নীলগঞ্জ বাস টার্মিনাল অবস্থিত জেলা পরিবহন সংস্থার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা-২২৭)এর প্রধান কার্যালয় পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তারা ৮০ জন শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাল খাদ্য সহায়তা দেন।

 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন (“ক” সার্কেল) বলেন,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের ন্যায় যশোর জেলাতেও চলছে কঠোর লকডাউন। যার ফলে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।  ফলে পরিবহন সেক্টরের সাথে জড়িত সকল শ্রমিক অনেকটাই কর্মহীন হয়ে পড়ে। আমরা জেলা পুলিশ করোনা প্রথম ধাপ থেকেই চেষ্টা করে যাচ্ছি সমাজের সকল পেশাজীবি মানুষের পাশে দাঁড়াতে।  তারই ধারাবাহিকতায় আজ বেলা সাড়ে এগারোটার সময় নীলগঞ্জ অবস্থিত জেলা পরিবহন শ্রমিক সংস্থার কার্যালয় শ্রমিকের মাঝে ৮০০ কেজি চাল সহায়তা দেয়া হয়েছে। আগামীতেও তাদের এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিবহন সংস্থার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার, পিপিএম, যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামসহ যশোর জেলা পুলিশের কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *