যশোরে করোনায় আরো ১২ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতাল করোনা আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে।

 

এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে দশজনের মৃত্যু হয়। এছাড়া প্রাণঘাতী রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৭৮ জন। ইয়েলো জোনে আছেন ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ৩১ এবং ইয়েলো জোনে ৪৫ জন।

 

অন্যদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে আজ ৬৩১টি নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আজ শনাক্তের হার ৩৯.৭৭।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *