রূপগঞ্জের কারখানা থেকে ৫০ মরদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানা থেকে অনন্ত ৫০ মরদেহ উদ্ধার করা হয়েছে। গত দু’দিন ধরে পুড়ে যাওয়া কারখানা খুঁজে খুঁজে এসব নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত জাহান জানান, শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসেরকর্মকর্তারা জানিয়েছেন পুড়ে যাওয়া কারখানা থেকে এ পর্যন্ত ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খুঁজছে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অনুসন্ধানের পরেই বলা যাবে কিভাবে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *