খুলনার ৪ হাসপাতালে রেকর্ড ২২ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

খুলনা প্রতিনিধি:খুলনার চারটি হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এতে একদিনে সর্বাধিক মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।

মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন।

বুধবার (৭ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা। এর আগে ৫ ও ৬ জুলাই খুলনার তিন হাসপাতালে ১৭ জন করে মারা যান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *