ভারতে পাচারকারী চক্রও ব্যাংক এশিয়ার টাকা আত্মসাৎকারিসহ আটক ৭

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ভারতে পাচারকারী চক্রের তিন সদস্য ও ব্যাংক এশিয়ার ৪১ লাখ টাকা আত্মসাৎকারী ৪ সদস্যসহ মোট ৭ জন আটক হয়েছে।

 

মঙ্গলবার রাত আটটা থেকে বুধবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা, হালদা এলাকায় ও বেনাপোল পোর্ট থানা এলাকায় ও চৌগাছার কোটচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন যশোর গোয়েন্দা (ডিবি)  পুলিশের একটি চৌকস দল। এসময় গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রতারক চক্রকে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সহযোগিতা করার দায়ে সীমান্ত থেকে আরও ৩ পাচার কারি পাচারকারী চক্রের ৩ সদস্য কে আটক করেছেন।

 

আটককৃতরা হলেন,মোঃ আনোয়ার জাহিদ (৪৫), পিতামৃত- জিন্দার আলী মোল্লা, সাং- হালদা, (২) মোঃ মুশফিকুর রহমান @ রতন (৩০), পিতা- মোঃ আবু বাক্কার কাজী, সাং- ছয়ঘড়িয়া,থানা-শালিখা, জেলা-মাগুরা, এ/পি সাং- খাজুরা বাজার (শ্বশুর মাওঃসোলাইমান এর বাসা), (৩) মোঃ মাজেদ মোল্লা (৫০), (৪)মোঃ আব্দুল আজিজ মোল্লা (৪৮), উভয় পিতামৃত জিন্দার আলী মোল্লা, সাং-হালদা, সর্বথানা-বাঘারপাড়া,  (৫) মোঃ শাহিন হোসেন(৩৫), পিতামৃত- আব্দুল হোসনে, সাং- বানিয়াবহু পশ্চিমপাড়া, থানা- কোতয়ালী,(৬) মোঃ রজ্জত আলী (৪৫), পিতামৃত- আয়না ঢালী, সাং-মহিষাডাঙ্গা (মাঝেরপাড়া) বারোপোতা, (৭) মোঃ ইমানুর হোসেন (৫২), পিতা-রবিউল ইসলাম, সাং-শিকড়ী পশ্চিমপাড়া, উভয়থানা-বেনাপোল পোর্ট, সর্বজেলা- যশোর।

 

যশোর গোয়েন্দা ডিবি পুলিশের অফিস ইনচার্জ সোমেন দাস বলেন, ২০২০-২০২১ সালে জেলার বাঘারপাড়া উপজেলার চতুরবাড়ীয়া বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট শাখার এজেন্ট আনোয়ার জাহিদ ও তাহার সহযোগী ৩৪ জন গ্রাহকের আমানতের ৪১লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে প্রতারণা করে আত্মসাৎ করেন। এর পরপরই ব্যাংক এশিয়া এজেন্ট আনোয়ার জাহিদ ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। এই ঘটনায় ব্যাংক এশিয়ার রিলেশনশিপ অফিসার আহমেদ বাদী হয়ে আনোয়ার জাহিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে বাঘারপাড়া থানার একটি মামলা দায়ের করেন। মামলাটি স্পর্শকতার হাওয়ায় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার মামলাটির তদন্তভার দেন যশোরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সোমেন দাসের নিকটে। এক পর্যায়ে সৌমেন দাস মামলাটির তদন্ত করে আসামিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। এরপর গতকাল রাত আটটা থেকে আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত বাঘারপাড়া বেনাপোল, চৌগাছাও ঝিনাইদহ এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া এর আগেও তাদের বিরুদ্ধে জালিয়াতি, চেক ডিজঅনার, প্রতারণার একাধিক মামলা রয়েছে। আটককৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *