নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে যশোর পুলেরহাট কৃষ্ণবাটি অরক্ষিত রেল ক্রসিং এ ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন, পুলেরহাট তপস্বীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে ইজি বাইক চালক আজিজুল হক (৪৫) ও একই এলাকার কুরোন আলীর ছেলে এরশাদ (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জিআরপ পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মামুন।
তিনি বলেন, শনিবার দুপুর ২ টা ১০ মিনিটে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ট্রেনটি যশোর থেকে বেনাপোলে যাওয়ার সময়ে যশোর পুলেরহাট কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময়ে ইজিবাইকটি ধাক্কা দিয়ে ঠেলতে ঠেলতে আধা কিলোমিটার দূরে নিয়ে চলে যায়। এতে ইজিবাইক চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং ইজিবাইকে থাকা চালক ও যাত্রী দু’জনেই মৃত্যু হয়। খবর পেয়ে মৃত্যু দেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।