বেনোপোলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনোপোল প্রতিনিধি: যশোররে বেনোপোলে সড়ক দূর্ঘটনায় শহর আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৫ই নভেম্বর) সকাল ৬টার দিকে বেনাপোল বাইপাস রোডে দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত শহর আলী বেনাপোল ভবারবেড় গ্রামের মৃতঃআব্দুল জলিল এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহর আলী আজানের পর বাড়ি থেকে বের হয়ে ছোট আঁচড়া বাইপাস সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এস আই পিন্টু লাল দাস ও এস আই মোস্থাফজিুর রহমান জানান, ঘটনাস্থলে উপস্থতি হয়ে লাশ শনাক্ত করা হয়। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা সম্ভাব হয়নি বলে তারা জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *