স্টাফ রিপোর্টার:যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে ভারত ফেরত সহ ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ডাক্তার আরিফ আহমেদ জানান,করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খন্দকার জহুরুল হক (৭৪) নামে ভারতফেরত এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- লিয়াকত আলী (৫৬) ও আবুল কাশেম (৫৫)।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে খন্দকার জহুরুল হক, ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে নয়টার দিকে লিয়াকত আলী এবং মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আবুল কাশেমের মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।
হাসপাতালের রেড জোনে খন্দকার জহুরুলের মৃত্যু হয়। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্না নগর গ্রামে।গত পাঁচ জুন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের রেড জোনে ভর্তি হন তিনি। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ডা. ফারজানা ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে,লিয়াকত আলী সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন জ্বরসহ বিভিন্ন সমস্যায় চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা হাসপাতালের ইয়েলো জোনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।
আবুল কাশেম ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনিও বাড়িতে জ্বরসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। পরে মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে আনেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস তাকে ইয়েলো জোনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। সম্প্রতি সময়ে যশোর অঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলের মানুষের মাঝে ভিত্তির আশঙ্কা তৈরি হয়েছে।