ইসরাইলের বিমান হামলা ২০ ফিলিস্তিনি নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা থেকে ইসরাইলের দিকে হামাসের রকেট হামলার জবাবে এ বিমান হামলা চালায় দেশটি। খবর আল জাজিরা।

সোমবার (১০ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় উত্তরাঞ্চলে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ২০ জন বেসামরিক লোকজন  মারা গেছেন।

 

অপরদিকে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস দাবি করেছেন, তাদের বিমান হামলায় অন্তত তিন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর বিমান হামলায় তাদের কোন সৈন্য নিহত হননি। এ হামলার ঘটনায় অন্তত ২০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে ইসরাইলকে সংযত থাকতে বলেছেন। অন্যদিকে ফিলিস্তিনের হামাসকেও রকেট হামলা থেকে বিরত থাকতে বলেছেন।

উল্লেখ্য গত রোববার রাতে পূর্বের জেরুজালেমে আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনী এক বর্বর হামলা করে। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুই দেশের মধ্যে। এর ফলে ফিলিস্তিনিরা ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হয়। এমনকি তারা ইজরায়েলী দখলদার বাহিনীর উপর ইটপাটকেল ছুড়তে শুরু করে। এক পর্যায়ে শুক্রবার থেকে আল আকসা প্রাঙ্গণে দফায় দফায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণ করে। একপর্যায়ে গতকাল ইজরায়েলী পুলিশের গুলিতে অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এছাড়া  গত কয়েক দিনে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ‘তিনশোর অধিক বেসামরিক ফিলিস্তিনি গুরুতর জখম হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *