বেনাপোল পুটখালীতে ইউপি সদস্য ফেনসিডিলসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে  ৩৪ বোতল ফেন্সিডিলসহ মোমিনুর রহমান (৩৬) নামে এক ইউপি সদস্য মোটরসাইকেলসহ আটক হয়েছে।

মঙ্গলবার(৪ই মে) সকাল ৮টার দিকে পুটখালী ট্যাংকি মোড় থেকে তাকে আটক করে পুটখালী বিওপি ক্যাম্পের সদস্যরা। আটক মমিনুর রহমান পুটখালী ইউনিয়নের শিবনাথপুর বারপোতা গ্রামের ৪ 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর)সাইদুর রহমানের ছেলে।

পুটখালী বিওপি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার লাভলু সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ইউপি সদস্য মমিনুর ফেনসিডিল নিয়ে পুটখালী বারোপোতা গ্রামের দিকে যাচ্ছে । এসময় ফোর্স নিয়ে তাকে ধাওয়া করে ট্যাংকির মোড় থেকে আটক করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে থেকে ৩৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ফেনসিডিল পাচার কাজে ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল ও জব্দ করা হয়।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে ইউপি সদস্য পরিচয় দেন। দুপুরে আটকৃতে বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *