বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানির অভিযোগে ৪ দালাল আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত অসহায় যাত্রীদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে কথিত শ্রমিক নেতাকর্মী পরিচয়দানকারী ৪ দালালকে আটক করা হয়েছে।

শনিবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্তদের আটক করে।

আটকরা হলেন, বেনাপোল চেকপোস্ট ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক জাবের হোসেন, প্রাইভেটকার চালক রহিম, গফফার ও তাদের আর এক সহযোগী।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী ভূমি) মিথিলা শারমিন জানান, তাদের কাছে অভিযোগ আসে করোনাকালীন বহিরাগতরা বিভিন্ন পরিচয়ে ইমিগ্রেশন ভবনে গিয়ে যাত্রীদের জিম্মি করে নানান হয়রানি করছে। পরে অভিযান চালিয়ে চার দালালকে আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, শ্রমিক নেতা পরিচয়ে জাবের ও তার কয়েকজন চালক মিলে বেনাপোল চেকপোস্টে সিন্ডিকেট তৈরি করে। করোনাকালীন বিভিন্ন মহলকে ম্যানেজ করে প্রতিদিন সকালে এদের সদস্যরা ইমিগ্রেশনে প্রবেশ করে। পরে সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেটকার সংকট দেখিয়ে যাত্রীদের জিম্মি করে হাজার টাকা গন্তব্যের ভাড়া ৫ হাজার ও ৫ হাজার টাকার ভাড়া ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করছিল। যাত্রীদের স্বাধীনতা ছিল না নিজের ইচ্ছায় প্রাইভেটকার ঠিক করা। অবশেষে ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ জানালে তারা আটক হয়।এর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *