আজ যশোরে আরো ৪১ করোনা রোগী শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার যশোরে আরো  ৪১ করোনা রোগী শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( যবিপ্রবি জিনোম) সেন্টারে ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে এ বিপুল সংখ্যক নমুনার মধ্যে করোনা পজেটিভ পাওয়া যায়।

এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ছয় হাজার তিনশ’ ৪১ জন। শুক্রবার দুপুরে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ও পরীক্ষণ দলের সদস্য অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ জানান, যবিপ্রবি জিনোম জেন্টারে এদিন ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা পজিটিভ এবং ১২৩ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এর মধ্যে যশোরের ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জন, মাগুরার ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন ও নড়াইলের ১২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের নমুনা পজিটিভ পাওয়া গেছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *