যশোরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে দেড় কেজি গাঁজাসহ শ্রী হারান বাড়ই (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে যশোর সদর উপজেলার তাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর সদস্যরা এসব দ্রব্যসহ তাকে আটক করেন। আটক হারান তাতিপাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকা নিখিল বাড়়ইয়েের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, হারান বাড়ি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, যশোর ৯ নম্বর ওয়ার্ড তাতিপাড়া এলাকায় সে মাদকক কেনাবেচা করছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে দেড় কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *