সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনোপোল স্থলবন্দরে টানা ৫ দিন পরিবহন ধর্মঘাটের পর আজ শুক্রবার সকাল থেকে আবার দুরপাল্লার যান চলাচল শুরু করেছে। ধমঘট প্রত্যাহার হওয়ায় বন্দরে আমদানী-রপ্তানি গতি ফিরেছে আগের মত। বন্দর র্কমর্কতাদের কাগজপত্রের আনুষ্টানিকতা দ্রুতার সাথে শেষ করে পণ্য ওঠানামার বৃদ্ধি করেছে। সকাল থেকে দেখা যায়,বন্দর থেকে বিভিন্ন পণ্যবাহি ট্রাক বেনাপোল থেকে গন্তব্যের উদ্দশ্যে রওনা দিচ্ছে। বিভিন্নি জেলা থেকে পণ্যবাহি ট্রাক বন্দরে এসে রপ্তানির জন্য ভারতে প্রবেশের অপোয় রয়েছে। যার ফলে বন্দর এলাকায় তীব্র যানযট সৃষ্টি হয়েছে। পরিবহন ধর্মঘট প্রত্যাহার ফলে দেখা যায় ভারতে ভ্রমন পিপাসু পাসর্পোট যাত্রীদরে উপচে পড়া ভিড় ও ভারত ফেরত যাত্রীদরে বভিন্নি পরিবহন কাউন্টরে ভিড় হতে দেখা যায়। বৃহস্পতবিার সন্ধায় পরবিহন র্ধমঘট প্রত্যাহাররে বিষয়টি জেলা মটর মালিক ও শ্রমিকরা নিশ্চিত করেছেন। বেনাপোল বন্দরের বিভিন্ন কাউন্টারে দেশে- বিদেশের পাসর্পোট যাত্রীদরে উপচে পড়া ভিড় রয়েছে।
ভারত ফেরত যাত্রী রুবেল মিয়া,বলেন পরিবহন শ্রমিকদের ধর্মঘাটের কারণে অনেক হতাশা হয়ে পড়ে ছিলাম। এখন দেশে ফিরে দেখলাম ধর্মঘাট প্রত্যাহার করা হয়েছে । এখন নিজ বাড়িতে ফিরতে বেনাপোলে বাসের জন্য অপোয় আছি।
উল্লেখ্য, পরিবহন-সড়ক আইনে নতুন নীতিমালা করায় গত কয়েক দিন ধরে পরিবহন মালিক ও শ্রমিকরা আইন সংস্কারের জন্য অর্নিদিষ্ট কালের ধর্মঘাটের ডাক দেয়। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে সড়কও পরিবহন মন্ত্রীর সাথে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের বৈঠাকের পরই এ অবরোধ প্রত্যাহার করা হয়।