ইয়াবাসহ র‌্যাবের হাতে ইউপি সদস্য গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২ হাজার ২৫৬ পিস ইয়াবাসহ রঞ্জু খান (৩৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।  গ্রেফতাকৃত রঞ্জু খান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকার নুর আলম খানের ছেলে। তিনি বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য। বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকা থেকে ইউপি সদস্য রঞ্জু খানকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, মাদকসহ কয়েকজন মাদক ব্যবসায়ী বারঘরিয়া বাজার নামক স্থানে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ২৫৬ পিস ইয়াবাসহ ইউপি সদস্য রঞ্জু খানকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *