ঝিকরগাছায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোর ঝিকরগাছায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবু জাফর সিদ্দিকী রানা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার দিবাগত রাত দশটার দিকে ঝিকরগাছা উপজেলার কাটাখালি বাজার জেসমিন ট্রেডার্সের সামনে থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা। আটক আবু জাফর সিদ্দিকী রানা ঝিকরগাছা কাটাখালি গ্রামের হাবিবুর রহমান বাবুর ছেলে।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন বলেন, আটক আবু জাফর সিদ্দিকী রানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ইয়াবা ট্যাবলেট কেনাবেচার নিমিত্তে আবু জাফর সিদ্দিকী কাটাখালি বাজারে অবস্থান করছে। এ সময় ফোর্সস নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্ততর করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *