ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি ঃ আবারো কভিড ১৯টি প্রভাব দেশে দ্বিতীয় ধাপে আক্রান্ত ও মৃত্যু বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে ভারত ফেরত যাত্রীদের করোনার পিসিআর রিপোট না থাকলে১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়েছে সরকার।

রবিবার (১৮এপ্রিল) সকাল ১১টার সময় চেকপোস্ট আন্তরজাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের যৌথ সিদ্ধান্ত নিয়ে বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ ও স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়।

উক্ত মিটিংএ উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা,নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান,বেনাপোল স্থল বন্দরের উপ- পরিচালক মামুন কবির তালুকদার,শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান,বেনাপোল পোর্টথানার ওসি মামুন খান,বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব ,ইমিগ্রেশন কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃহাবিবুর রহমান।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার হাবিবুর রহমান জানান, যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার পরিবেশ তৈরী করতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে কাজ করছেন। আজ সকালে এনিয়ে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক হয়েছে।যে সমস্থ পাসপোর্ট যাত্রিদের পি সি আর ভিত্তিক করোনা সার্টিফিকেট থাকবে না তাদের কে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন থাকতে হবে।রিপোট লেখা পর্যন্ত কোন যাত্রীর পি সি আর করোনা রিপোট বাদে দেশে প্রবেশ করে নাই।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান,সরকারি নির্দেশনা ও উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের ভিত্তিতে উপনিত হয়েছে, যে সমস্থ ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের করোনা রিপোট পি সি আর ভিত্তিক থাকবে না তাদের কে ১৪দিনে হোম কোরেন্টাইনে নিজ খরচে থাকতে হবে।

তবে আগে দেশে ফিরে পাসপোর্টধারী যাত্রীরা সরকারী অর্থায়নে এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার সুযোগ পেলেও এবার ব্যক্তিগত খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের।গত ৩১মার্চ এ ১৮ জন যাত্রীর পিসিআর করোনা রিপোট না থাকায় তাদেরকে নমুনা নিয়ে ছেড়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *