বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

নিউজটি শেয়ার লাইক দিন

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লায় বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের ছেলে সাইফুল (২০) ও একই এলাকার রেনু মিয়ার ছেলে ফাহিম (১৯)।

স্থানীয়রা জানান, দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। পরে গুরুতর অব্স্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *