দেশে ফেসবুক-ম্যাসেঞ্জারে বিভ্রাট

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:দেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এর তাৎক্ষণিক ম্যাসেজিং প্ল্যাটফর্ম ফেসবুক ম্যাসেঞ্জার বিভ্রাটের মুখোমুখি হয়েছে বলে জানা গেছে।
ব্যবহারকারীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে তারা ফেসবুক ও ম্যাসেঞ্জারে অক্সেস করতে পারছেন। ব্যবহারে বিভ্রাটের মুখে পড়ছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে না।
গ্লোবাল আউটেজ শনাক্তকরণ সাইট ডাউনডিটেক্টরে ফেসবুকের বৈশ্বিক কোনো বিভ্রাটের কথা জানানো হয়নি। বা কোনো সমস্যার কথাও বলেনি প্রতিষ্ঠানটি। এটা ইঙ্গিত করে, শুধু বাংলাদেশের বা স্থানীয় ব্যবহারকারীরাই ফেসবুক ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *