করোনা: ২৪ ঘন্টায় শনাক্ত ৩৭৩৭, মৃত্যু ৩৩

নিউজটি শেয়ার লাইক দিন

স্বাস্থ্য ডেস্ক:মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৭৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৩০ জনে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২০টি আরটি-পিসিআর ল্যাব, ৩১টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ৭৩টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ২২৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৬৪টি। ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ২৯৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৪২ হাজার ৩০টি।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন।
২৪ ঘণ্টায় মৃত ৩৩ জনের মধ্যে পুরষ ২১ জন ও নারী ১২ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬৭১ জন এবং নারী ২ হাজার ১৫৯ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন।
মৃত ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে ৬ এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৩২ জন ও বাড়িতে ১ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৬৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ৩ হাজার ২৬৯ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯২ হাজার ৬৮০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৫৮৯ জন

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *