বেনাপোল প্রতিনিধি: মাক্স পড়ার অভ্যাস করুন করোনা মুক্ত বাংলাদেশ গড়ুন। এ স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় সারা দেশে ন্যায় এক যোগে পুলিশের ক্যাম্পেইন করে মাক্স বিতরণ অনুষ্টিত হয় দেশের প্রধান স্থল বন্দর বেনাপোল।
রবিবার(২১শে মার্চ)দুপুর ১২টার সময় বেনাপোল চেকপোস্টে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান এ মাক্স বিতরণ করেন।এসময় ভারত থেকে আগত যাত্রীদের মাঝে যাদের মাক্স নাই তাদেরকে মাক্স পরিয়ে দেন।
উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন,বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল,বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবির তালুকদার,বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান,এস আই মাসুম বিল্লাহ,এস আই রোকনুজ্জামান এছাড়াও স্থানীয় গণ্যমান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলো।