ধান ব্যবসায়ীর ম্যানেজার ধানের তলায় পড়ে মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলায় ধানের বস্তার তলায় পড়ে আফজাল হোসেন ফকির (৫৮) নামে এক ধান  আড়ৎ ব্যবসায়ীর ম্যানেজারের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার শার্শা নাভারণ নতুন বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন ফকির উপজেলার উলাশী-সম্বন্ধকাটি গ্রামের মৃত করিম বক্সের ছেলে। তিনি উলাশী বাজারের আড়ত ব্যবসায়ীর সহকারি হিসাবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২০ মার্চ) সকালে আফজাল হোসেন ফকির ধান বোঝাই ট্রলিতে বসে শার্শা থেকে নাভারণের দিকে যাচ্ছিলেন। পথে নতুন বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-৪৬১৫) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি রাস্তার পাশে উল্টে যায় এবং আফজাল হোসেন ফকির ধানের বস্তার নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করাা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুরোধেে মৃতদেহটি ময়নাা তদন্ত না করে নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *