আমেরিকার ট্রেন চলবে বাংলাদেশে

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: এবার আমেরিকার ট্রেন চলবে বাংলাদেশের ভূখণ্ডে। সেই লক্ষ্যে আজ আমেরিকা থেকে থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে বাংলাদেশ রেলওয়ের প্রথম চালানের ৮টি ব্রডগেজ লোকোমেটিভ (ইঞ্জিন)।
শনিবার (৬ মার্চ) সকাল থেকে বন্দরের বার্থে ট্রেনের ইঞ্জিন খালাস শুরু হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন জানান, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ লোকোমেটিভ আনা হচ্ছে। ৫ ধাপে এগুলো বন্দরে আসবে। প্রথম ধাপে এসেছে ৮টি।

তিনি জানান, ব্রডগেজ লোকোমেটিভগুলো ক্রেনের সাহায্যে যতেœর সঙ্গে জাহাজ থেকে নামানো হচ্ছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *