যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি বুলবুল, সম্পাদক তুহিন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে ৩ ভোট বেশি পেয়ে সভাপতি হলেন ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এইচ আর তুহিন।
আজ শনিবার অনুষ্ঠিত পূর্ণ নির্বাচনে তিনি ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাকিরুল কবীর রিটন পেয়েছেন ৩৪ ভোট ।
আজ সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে ভোটগ্রহণ করা হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটি ব্যালট গণনা শেষে ফলাফল প্রকাশ করে।

নির্বাচিত কমিটিতে বুলবুল ছাড়াও রয়েছেন সহসভাপতি প্রদীপকুমার ঘোষ, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ এবং কার্যনির্বাহী সদস্য পদে ডি এইচ দিলশান ও রিপন হোসেন।

উল্লেখ্য, গত শনিবারে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই দুই প্রার্থীই ৩৪টি করে ভোট পেয়েছিলেন। সেই দিনই নির্বাচন কমিশন এই পদে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে আজ শনিবার পুনরায় নির্বাচন হয়। নির্বাচনে মাত্র তিন ভোটের ব্যবধানে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *