দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে বুধবার দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। কুইন্সল্যান্ড ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের এক মুখপাত্র এএফপিকে বলেন, আজ বুধবার পিসি দাবানল এলাকায় আকাশ থেকে পানি ছোঁড়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মুখপাত্র আরও বলেন, আমরা পাইলটের অবস্থা জানার চেষ্টা করছি। ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *