কোটি টাকার হেরোইনসহ ৭ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে  ১.২০০ কেজি হেরোইনসহ ৭ পাচারকারী আটক হয়েছে। এ সময়ে পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও জব্দ করতে সক্ষম হয়েছে র‌্যাব সদস্যরা।জব্দকৃত এসব মাদক দ্রব্য বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন র‌্যাব সদস্যরা

রোববার  বিকেলে যশোর সদর উপজেলার পুলেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। এদিন রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পে এক ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য জানান।
আটককৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাদারপুর গ্রামের নওশাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম, আলাউদিদ্দন আহম্মেদের ছেলে ওয়াসিম উদ্দিন আহম্মেদ, মোহনপুর উপজেলার বড়ইপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আহাদ আলী, পাবনার আমিনপুর উপজেলার চকরিয়া গ্রামের জোচন মৃধার ছেলে হান্নান মৃধা, যশোর শহরের আশ্রম রোডের মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে ফারুক হোসেন, পুরাতন কসবা এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে তাহেরুজ্জামান ও মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আবুল হোসেনের ছেলে ফজর আলী।
লে. কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একদল মাদক পাচারকারী বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্যয নিয়ে যশোরের দিকে আসছে। এ সময় ফোর্সস নিয়ে যশোর পুলেরহাট অবস্থান নেয়া হয়। কালো রংয়ের একটা মাইক্রোবাস যশোর পুলেরহাট আসলে মাইক্রোবাসটির গতি রোধ করা। এরপর মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম হিরোইন জব্দ করা হয় তাতেই আটককৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *