জুয়া খেলা নিয়ে সংঘর্ষে ৩ জুয়াড়ির মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

জামালপুর সংবাদদাতা: জুয়া খেলাকে কেন্দ্র করে ৩ জুয়াড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জুয়াড়ির মৃত্যু হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জুয়াড়ি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার ভূঞাপুর উপজেলার সরিষাবাড়ী উপজেলার বাসীদকল চর নলিনবাজার ও সরিষাবাড়ী উপজেলার বাশুরিয়া এলাকার যমুনা নদীর তীর এলাকায়।

উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন- সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা গ্রামের ছানোয়ার হোসেন ছানু (৪০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের হাফিজুর রহমান খাঁন (৪৫) ও ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের ফজল মিয়া (৪০)।
এদিকে জুয়ায় আসর সম্পর্কে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ইউনুস আলী ও কন্সটেবল মনির উদ্দিনকে দায়িত্বে অবহেলার দায়ে শনিবার সন্ধ্যায় জামালপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের চর বাশুরিয়া এলাকার যমুনা নদীতে বৃহষ্পতিবার (২৬ নভেম্বর) রাতে জুয়ার আসর বসে। জুয়ার আসরে আধিপত্য বিস্তার ও টাকার ভাগকে কেন্দ্র করে জুয়ারিদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রায় ১০ জন জুয়ারি আহত হয়। এদের মধ্যে ঘটনাস্থলেই তিন জুয়ারি গভীর যমুনা নদীতে নিখোঁজ হয়ে যায়।

তারাকান্দি পুলিশ তদন্তের ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, রোববার সকালে তিন যুবকের লাশ নদীতেে ভাসতে দেখে স্থানীয়রা থানাা পুলিশকে খবর দেয়। সকাল দশটার দিকে  ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে ঘাতকদের ধরতে পুলিশ অভিযানে নামবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *