স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়ায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে।তবে নিহত ব্যক্তির এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা,আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন, সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার কেয়াঘাটা এলাকার মধু মন্ডলের ছেলে মাসুম (২৫), মোস্তফা মোড়লের ছেলে বাবু (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে একটি পিকআপ ভ্যান যশোরের দিক থেকে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের ভাটারআমতলা নামকস্থানে পৌছুলে বিপরীতমুখি একটি বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। এছাড়া তারা দুইজনসহ আরো দুজন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন খান জানান, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষেষের ঘটনায় গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে নিয়ে আসে। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় এক জন ঘন্টা খানেক আগে মারা গেছেন । বাকিদের হাসপাতলে ভর্তি নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।
বাঘারপাড়া থানার অফিস ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সাথে সাথেে ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও বাস টি জব্দ করে থানায়় নিয়ে রাখাা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।