লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদকের সুস্থতা কামনা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনা করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এক বিবৃতিতে আনোয়ারুল কবির নান্টুর আশু সুস্থতা কামনা করেন। এছাড়া যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার নান্টুর সুস্থতা কামনা করেছেন। অপর এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টুও নান্টুর আশু রোগ মুক্তি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *