যশোরে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রামনগর শখেরপাড়া পুকুরকুল আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে যশোর গোয়েন্দা পুলিশের সদস্যরা এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করেন। আটক আনোয়ার হোসেন রামনগর স্কুল পাড়া এলাকার সদর আলীর ছেলে।
যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সমেন দাস জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন রামনগর পুকুর কুল এলাকায় মাদক কেনাবেচা করছেন। এ সময়ে আমার নির্দেশে এসআই মোঃ আরফিুল ইসলাম ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দুপুরে আটককৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *