বেনাপোল সংবাদদাতা: যশোরের শার্শা উপজেলার বাগাছড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, যশোর শেখহাটি জামরুলতলা এলাকার আসাদ শেখের স্ত্রী খাদিজা খাতুন(৪০) ও একই এলাকার সেকেন্দার শেখের স্ত্রী মিনি খাতুন(৫৫)। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বাগআঁচড়া বসতপুর এলাকা থেকে এসব মাদকদ্রব্যসহ তাদের আটক করেন বাগাছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিস ইনচার্জ(ওসি) উত্তম কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুই নারী বসতপুর সীমান্ত হতে মাদকদ্রব্য নিয়ে বাগআঁচড়া বাজার দিকে আসছে। এ সময় ফোর্স নিয়ে বসতপুর বাজারের কিছু দূরে অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। দুপুরে ওই দুই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।