স্টাফ রিপোর্টার: যশোরে ৪৬ বোতল ফেনসিডিলসহ গফফার (২৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে যশোর চাঁচড়া আপিল ফিলিং স্টেশনের সামনে থেকে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করে র্যাব সদস্যরা। আটক গফফার কলারোয়া ভাদলি সীমান্তের মৃত্যু আব্দুল গনি ছেলে।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানি কমান্ডার
এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন লেঃ বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গফফার কলারোয়া থেকে যশোরে ফেনসিডিল পাচার করছে। এসময় ফোর্স নিয়ে যশোর চাঁচড়া চেকপোস্ট আফিল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে ৪৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। দুপুরে আটককৃত নামে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।