চৌগাছায় যুবককে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা সংবাদদাতা:যশোরের চৌগাছায় পিকুল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই যুবক একজন দিনমজুর। নিহত পিকুল কয়ারপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, পিকুল এলাকায় দিনমজুর করে জীবন-জীবিকা অতিবাহিত করতেন। সে এলাকার একজন নিরীহ প্রকৃতির ছেলে। সে কারো সাথে গন্ডগোল ঝামেলা করতেন না। রোববার সকালে সে মাঠে ধান কাটতে যায়। সারাদিনে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। রাত নটার দিকে কৃষকদের মাধ্যমে খবর পাওয়া যায়। ধানক্ষেতে পিকুলের ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত দশটার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। তবে স্থানীয়দের ধারণা পূর্বের কোন শত্রুতার জের ধরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিও করেন।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার রাত দশটার দিকে ঘটনাস্থলেে গিয়ে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালেে পাঠানো হয়েছে। ইতোমধ্যে খোঁজখবর নিয়ে জানা গেছে নিহত পিকুল কৃষি কাজ করে জীবিকাা নির্বাহ করতো। তবেে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনাা ঘটেছে সেটাাা অনুসন্ধান চলছেে। এ হত্যাকান্ডের সাথে যারাাই জড়িত থাকুক নাা কেন পুলিশ তাদের আটক করে আইনের আশ্রয়় নিয়ে আসবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *