স্টাফ রিপোর্টার: যশোরের চুরি হওয়া আটটি ইজিবাইকসহ ৮ জনকে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশের সদস্যরা।
শুক্রবার বিকালে যশোর পালবাড়ি এলাকায় ইজিবাইক বেচা কেনার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করে। এরপর তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যশোর নুরপুর,মনিরামপুর রামপুরের রাজগঞ্জ ও খুলনার হরিনটানা কৈয়া বাজার থেকে ৩ জনকে আটক করেন।

আটককৃতরা হলেন যশোর কোতোয়ালি থানার আমবটতলা সাজালি গ্রামের আজিজের ছেলে রাজু ও ওরফে বড় রাজু (২১), খুলনা দিঘলিয়া থানার হাজিগ্রাম উত্তর পাড়া এলাকার বাবলু মোল্লার ছেলে রাজু মোল্লা (২৩), যশোর বেজপাড়া এলাকার নূরনবী মেম্বারের বাড়ির ভাড়াটিয়া ইয়ার আলী মোল্লার ছেলে শাহাদাত (২০), যশোর বেজপাড়া পানির ট্যাংক এলাকার মৃত মিজান শেখর ছেলে আনারুল ইসলাম, যশোর সদর থানার ধর্মতলা হ্যাচারি পাড়া এলাকার জাকির সরদারের ছেলে শাহীন (২০), যশোর সদর থানার নুরপুর দক্ষিণ পাড়া এলাকার জামাল গাজীর ছেলে রবিউল ইসলাম গাজী (৩৫), যশোর মনিরামপুর উপজেলার দোনার গ্রামের আশরাফ আলী বিশ্বাসের ছেলে সোহেল রানা (২৩) ও খুলনা হরিনটানা কই বাজার জয়খালি এলাকার মিলু শিকদার বাড়ির ভাড়াটিয়া ইসমাইল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৩)। শনিবার দুপুরে যশোরের পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, গত ২ই অক্টোবর যশোর সদর থানা বাগডাঙ্গা এলাকার নুর ইসলাম গ্যারেজের তালা ভেঙ্গে গ্যারেজ থেকে ইজি বাইক চুরি করে নিয়ে যায় চোরেরা। একইভাবে একই গ্রামের ইজিবাইক চালক করিম বিশ্বাস ও পোলতাডাঙ্গা সাইফুল ইসলামের দুটি ইজিবাইক চুরি করে নিয়ে যায় চোরেরা।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরেও ইজিবাইক তিনটি না পাওয়াতে ৫ই অক্টোবর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। মামলাটি তদন্তের জন্য যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। গোয়েন্দা পুলিশের ইনচার্জ সামনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম প্রথমে চুরি হওয়া ইজিবাইক বেচা কেনার সময় পাল বাড়ি মোড় থেকে ৫ জনকে কে হাতেনাতে আটক করেন। এরপর তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিভিন্ন স্থান থেকে আরও তিনজনকে আটক করা হয়।ডিবির অভিযানে উদ্ধার হওয়া আরো ৬ টি ইজিবাইক যশোর পুলিশ সুপারের কার্যালয় রয়েছে। সঠিক প্রমাণ দিয়ে চুরি হওয়া ইজিবাইক গুলো নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার।
আটককৃতদের নামে চুরির মামলা দিয়ে দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।