কক্সবাজারে ২ লাখ ইয়াবা ট্যাবলেটসহ আটক ৬

নিউজটি শেয়ার লাইক দিন

কক্সবাজার সংবাদাতা: কক্সবাজারে দুই লখ ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপির রেজুআমতলী আমবাগান নামক স্থানে অভিযান এ বিপুুল পরিমাণে মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করেন।বিজিবি জানিয়েছে এসব মাদক দ্রব্য সিজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন, জয়নাল আবেদীন (২৫), রহমত উল্লাহ (২৫), মাহমুদুল হাসান (২১), মো. সেলিম (২২), মো. আমিন (২২) ও মো. জিয়াবুল হক (২৬)। এসব মাদক পাচারকারীদের সবার বাড়ি বান্দরবান এলাকায় বলে জানিয়েছে  বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মাদক পাচারকারীরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার করে আসছিল।

 

বিজিবি জানিয়েছে, বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুআমতলী বিওপির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপির রেজুআমতলী আমবাগান নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তী সময়ে আনুমানিক সকাল সাড়ে আটটায় ৬ জন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।

 

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক আব্দুল কালাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একটি মাদক পাচারকারী মিয়ানমার থেকে বিপুল পরিমাণে মাদকদ্রব্য নিয়ে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপির রেজুআমতলী আমবাগান নামক স্থানে অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬ মাদক পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে তাদের দেহ তল্লাশি করে ৬লাখ পিস ইয়াাাবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দুপুরে তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে স্থানীয় থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য সাম্প্রতিককালে কক্সবাজার সীমান্ত এলাকায় মাদক পাচার মত অপরাধগুলো বেড়েই চলেছে। এর ফলে বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসায়ীদের ধরতে বিজিবি সীমান্ত এলাকা গুলোতে তল্লাশি জোরদার করেছে। ফলে প্রতিদিনই সীমান্তের কোন না কোন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হাতে এসব মাদক কারবারিরা আটক হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *