অনলাইন ডেস্ক: ১০৫ বছর বয়সে ৮০ বছর বয়সের এক কনে কে বিয়ে করলেন নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের বরং আহাদ আলী। বর ও কনের উভয়ের ছেলে-মেয়ে, নাতি নাতনি,পুতা-পুতনি রয়েছে। দীর্ঘদিন তারা একাকীত্ব জীবনের অবসান ঘটাতে এ বিয়ে হয় ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর বুধবার রাতে ধুমধামের সাথে। বর আহাদ আলী এ সময় দেনমোহরের নগদ টাকা ও পরিশোধ করেন কনে আমিলা কে ।
দিগপাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার শরীফ চৌহান জানান, বৃদ্ধ আহাদ আলীর ছেলে মেয়ে নাতিপুতি রয়েছে। তারা আহাদ আলী খোঁজখবর না রাখায় সে দীর্ঘ দিন একাকী জীবন যাপন করত। অপরদিকে কনে আমেলা বেগমের ছেলে মেয়ে পুতা-পুতনি, নাতি-নাতনি রয়েছে। ছেলেমেয়েরা তার খোঁজ না নেওয়াতে সেও একাকীত্ব জীবন যাপন করতে দীর্ঘদিন ধরে। এক পর্যায়ে উভয় পরিবারের লোকজনের সম্মতিতে বুধবার রাতে শতাধিক লোকের উপস্থিতিতে ৫০ হাজার ৬৫০ টাকার দেনমোহর তাদের বিয়ে হয়। স্থানীয় লোকজন অতি উৎসাহে আহাদ আলীর বাড়িতে ভিড় জমান এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করেন।