মা-কে মেরে বস্তায় ঢুকানোর সময় ছেলে আটক

নিউজটি শেয়ার লাইক দিন

শার্শা সংবাদদাতা: নিজ মাকে মেরে বস্তায় ঢুকানোর সময় স্থানীয়রা তৌহিদুল ইসলাম তৌহিদ (৩৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকালে যশোর শার্শা উপজেলার স্বরূপদা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  ওই মা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

স্থানীয়রা জানান,  তৌহিদ ইসলাম  দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। সে কোন কাজকর্ম করেন না। সর্বদা নেশায় বুঁদ হয়ে থাকে। বাবা নূর মোহাম্মদ টনি পেশায় একজন রাজমিস্ত্রি। প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে তিনি চলে যান তার কাজের সন্ধানে। বৃহস্পতিবার স্বামী নূর মোহাম্মদ টকি সকালে বাড়ি থেকে বের হয় যায় কাজের উদ্দেশ্যে। কিছু সময় পরে তৌহিদুল ইসলাম তৌহিদ তার মা স্বরূপজান (৫৫) কাছে নেশার জন্য টাকা দাবি করেন। মা নেশার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তৌহিদ তার মাকে উপযুক্তভাবে কোপাই। এ সময় মা মারা গেছে এই ভেবে মাকে একটা বস্তার ভিতর ঢোকানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা দেখে মা স্বরূপজান কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পাঠান। স্থানীয়রা ওই যুবককে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পায় নেশাগ্রস্ত তোহিদুল তার মাকে কুপিয়ে একটি বস্তার ভিতরে ঢুকাছিলেন।এসময় স্থানীয়রা  তাকে আটক করেন এবং রক্তাক্ত জখম অবস্থায় স্বরূপজান  কে প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে তিনি। ঘাতক ছেলে তৌহিদ এখন পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *