যশোরে ট্রাকের ধাক্কায় প্রবাসীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ট্রাকের ধাক্কায় আবু সাঈদ নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে যশোর বাঘারপাড়া উপজেলার বন্দবিলা আরিফ ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ মালয়েশিয়া প্রবাসী ও বাঘারপাড়া বন্দবিলা ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত্যু সদর দফাদারের ছেলে।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে আবু সাঈদ বাইসাইকেল যোগে খাজুরা বাজার হতে নিজ বাড়িতে ফিরছিলেন। বাঘারপাড়া কালিগঞ্জ সড়কের মাঝে আরিফ ব্রিকসের সামনে পৌঁছালে পিছন থেকে ঢাকা মেট্রো ট ২০-২৫২৭ সিরিয়ালের একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুম্মান হোসেন জানান, স্থানের মাধ্যমে খবর পেয়ে রোববার রাত নটার দিকে আবু সাঈদের লাশ উদ্ধার করা হয় এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়। এ দুর্ঘটনার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *