ঝিকরগাছায় ভেজাল খাদ্য তৈরীর সরঞ্জামসহ যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: ঝিকরগাছায় ভেজাল খাদ্য তৈরীর সরঞ্জামসহ বাবলুর রহমান(৪০) নামে এক যুবককে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশের সদস্যরা। সোমবার দুপুরে ঝিকরগাছা নাভারণ কলোনির মোড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব খাদ্য তৈরীর সরঞ্জামসহ তাকে আটক করে। আটক বাবলুর রহমান ঝিকরগাছা দেউলিয়া গ্রামের মৃত খললুর রহমানের ছেলে । সে দীর্ঘদিন ধরে দেশের খ্যাতিমান বিভিন্ন ব্রান্ডের শিশুখাদ্য নকল করে বাজারজাত করে আসছিল। জব্দকৃত সঞ্জয় মধ্যে রয়েছে, । ২৩ (তেইশ) প্যাকেট HI SPEED যাহা পলিথিনের তৈরী মোড়কে, প্রতি পাকেটে ২৪ (চব্বিশ) পিচ করিয়া মোট ৫৫২ (পাঁচশত বায়ান্ন) পিচ আছে।,৫২ (বায়ান্ন) প্যাকেটে ROBOT Drinks যাহা পলিথিনের তৈরী মোড়কে প্রতি প্যাকেটে ২৪ (চব্বিশ) পিচ করিয়া মোট ১২৪৮ (একহাজার দুইশত আটচল্লিশ) পিচ।০১ (এক) টি সাদা প্লাষ্টিকের বোতলে ১৫০ গ্রাম লিচু ফ্লেবার, ০১ (এক) টি সাদা প্লাষ্টিকের বোতলে ৫০ গ্রাম আমের ফ্লেবার, ০১ (এক) টি সাদা প্লাষ্টিকের কৌটার মধ্যে ৫০০ গ্রাম জাফরং এবং পলিথিনে ৫০০ গ্রাম ঘন চিনি,একটি জঙইঙঞ রোল, ০১ (এক) টি প্যাকেজিং ম্যাশিন, ম্যাশিনের গায়ে AUTOMATIC FILL, SEAL, MACHINE লেখা আছে, ০১ টি সেলার ম্যাশিন।

যশোর গোয়েন্দা পুলিশের অফিস ইনচার্জ সৌমেন দাস জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটক বাবলুর রহমান দীর্ঘদিন ধরে দেশের খ্যাতনামা ব্রান্ডের শিশুখাদ্য নকল করে বাজারজাত করে আসছিল। এক পর্যায়ে আজ দুপুরে ঝিকরগাছা উপজেলার নাভারন কলোনির মোড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভেজাল খাদ্যের সরঞ্জামসহ তাকে আটক করা হয়। পরে ঝিকরগাছা থানায় মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *